জগন্নাথপুর উপজেলা পরিষদে ভোটগ্রহণ চলছে

সুনামগঞ্জ প্রতিনিধি
০২ নভেম্বর ২০২২, ১১:০৫ আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১১:০৫

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট বিকাল ৪টা পর্যন্ত চলবে। 

সুনামগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে মোট প্রার্থী ১৩ জন।

চেয়ারম্যান পদে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন– আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকমল  হোসেন (নৌকা), উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান (মোটরসাইকেল), সাংবাদিক মুক্তাদির আহমদ মুক্তা (আনারস,স্বতন্ত্র), জমিয়ত মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম (খেজুর গাছ) এবং যুক্তরাজ্য প্রবাসী আব্বাস চৌধুরী লিটন (ঘোড়া)।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র (তালা), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন (মাইক), সহসভাপতি সালেহ আহমদ (চশমা), যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তুহেল আহমদ (টিউবওয়েল) এবং বিএনপি নেতা আব্দুল মতিন লাকি (টিয়া পাখি) এবং নারী ভাইস চেয়ারম্যান পদে সুফিয়া খানম সাথী (ফুটবল), রিনা বেগম (কলস) ও সেলিনা বেগম (হাস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান জানান, প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার ৮৯টি কেন্দ্রে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। ভোটাধিকার প্রয়োগ করবেন এক লাখ ৮৯ হাজার ৩৯ জন। তাদের মধ্যে পুরুষ ৯৫ হাজার ৩২৩ জন এবং নারী ৯৩ হাজার ৭১৬ জন। নির্বাচনে স্থায়ী বুথ রয়েছে ৫২৯টি ও অস্থায়ী ৭০টি।

অতিরিক্ত পুলিশ সুপার শুভাশীষ ধর জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত থাকবেন। আইনশৃঙ্খলা পর্যবেক্ষণে সার্বক্ষণিক জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত থাকবেন।

/এমএএ/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?
ফের পেছালো ফিলিস্তিনের নির্বাচন, চূড়ান্ত সিদ্ধান্ত আব্বাসের
আবারও রোহিঙ্গাদের ‘বাংলাদেশি বানানোর’ চেষ্টা, আঁতুড়ঘর কি কলমাকান্দা নির্বাচন অফিস?
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক