‘কেন্দ্রে কোনও লাইন নাই’

কুড়িগ্রাম প্রতিনিধি
০২ নভেম্বর ২০২২, ১১:৪১আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১১:৪১

কুড়িগ্রামের চিলমারী ও রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে বুধবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ইভিএমে ভোটগ্রহণ শুরু হলেও বেলা পৌনে ১১টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি একবারে কম দেখা গেছে। তবে কয়েকটি কেন্দ্রের বাইরে ভোটারদের জটলা করতে দেখা গেছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় রৌমারী সি জি জামান সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র অনেকটা ভোটারশূন্য দেখা গেছে। অন্যান্য কেন্দ্রেও ভোটার উপস্থিতি ছিল নগণ্য। ওই কেন্দ্রে ভোট দিতে আসা ভোটার সাঈদ বলেন, ‘কেন্দ্রে কোনও লাইন নাই। দুই-একটা ভোটার দেখা যায়।’

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার একরামুল হক জানান, তার কেন্দ্রে মোট ভোট ২ হাজার ২৯০। সাতটি বুথে ভোটগ্রহণ চলছে। তবে বেলা পৌনে ১১টা পর্যন্ত ভোটার উপস্থিতি সন্তোষজনক নয় বলে জানান তিনি।

এই প্রিসাইডিং অফিসার বলেন, ‘সকাল ১১টা পর্যন্ত ১৫১টি ভোট কাস্ট হয়েছে। সকাল থেকে ভোটার উপস্থিতি সন্তোষজনক না থাকলেও বেলা বাড়ার সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে।

বালাবাড়ী বিএল দ্বিমুখী উচ্চ বিদ্যারলয় কেন্দ্র চিলমারী উপজেলাতেও বেশির ভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম লক্ষ করা গেছে। উপজেলার বালাবাড়ী বিএল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল পৌনে ১১টায় পাওয়া তথ্য অনুযায়ী ২ হাজার ৫২৬ ভোটের মধ্যে ২০৫টি ভোট পড়েছে। শতকরা হিসাবে যা ওই কেন্দ্রের মোট ভোটের ৮ দশমিক ২ ভাগ।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব বলেন, ‘এখন পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’

/এমএএ/
সম্পর্কিত
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনপোস্টাল ব্যালটে ভোট পড়েছে মাত্র চারটি
১ লাখ ২০ হাজার ভোটে জামায়াতকে হারিয়ে ধানের শীষ বিজয়ী
বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা, আবারও হারলেন জামায়াতের সোহেল
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম