আমনের শীষে দুলছে কৃষকের স্বপ্ন 

তৈয়ব আলী সরকার, নীলফামারী
০৩ নভেম্বর ২০২২, ১২:৪৩আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১২:৫০

বন্যা, খরার পরও গত দু-তিন বছরের তুলনায় এবার নীলফামারীর ছয় উপজেলায় ধানের আশানুরূপ ফলন হয়েছে। জেলার ফসলের মাঠজুড়ে এখন সোনালি আমন ধানের শীষে দুলছে কৃষকের স্বপ্ন। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন কৃষক।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, জেলায় এবার এক লাখ ১৩ হাজার ১০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে এক লাখ ১৩ হাজার ১০৫ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে অর্জিত জমির পরিমাণ ৫ হেক্টর বেশি। এবার উফশি ৯১ হাজার ২২৫ হেক্টর, স্থানীয় জাত ৩৬৮ হেক্টর এবং হাইব্রিড ধান ২১ হাজার ৫১২ হেক্টর জমিতে আবাদ হয়েছে। আগামী মাসের ১৫ থেকে ২০ দিনের মধ্যে জোরেশোরে ধান কাটা শুরু হবে বলে কৃষকরা জানান।

উপজেলা পর্যায়ে অর্জিত জমির পরিমাণ হলো– সদর উপজেলায় ২৮ হাজার ২০৫ হেক্টর, ডোমারে ১৮ হাজার ৪৩৫ হেক্টর, ডিমলায় ২০ হাজার ৪৩৮ হেক্টর, জলঢাকায় ২২ হাজার ৯৩২ হেক্টর, কিশোরগঞ্জে ১৪ হাজার ৮৮৫ হেক্টর এবং সৈয়দপুর উপজেলায় আট হাজার ২১০ হেক্টর।

জেলা শহরের নিউবাবু পাড়ার কৃষক মহুবার রহমান (৫৬) জানান, তিনি এবার ছয় বিঘা জমিতে রোপা আমন চাষ করেছেন। ফলনও বেশ ভালোই হয়েছে। ধান কাটা ও মাড়াই করতে আরও ১৫-২০ দিন সময় লাগবে। বর্তমানে ধানের বাজার ভালো, সবকিছু মিলে লোকসান হবে না।

একই এলাকার বর্গাচাষি সোলেমান আলী (বালু) (৩৯) বলেন, ‘পাশের বাড়ির একজনের দেড় বিঘা জমি নিয়ে হাইব্রিড ধানের আবাদ করি। বর্ষার শুরুতে আকাশে পানির অভাব ছিল, প্রথমবার সেচের পানি দিয়ে ধান লাগালেও পরে প্রচুর আকাশের পানি পাওয়া গেছে। ধান আবাদে তেমন কোনও সমস্যা হয়নি। ফলনও ভালোই হয়েছে। আশা করি, বিঘায় ১২ থেকে ১৩ মণ ধান হবে।’

নীলফামারী সদরের রামনগর ইউনিয়নের চড়চড়াবাড়ী গ্রামের কৃষক নজরুল ইসলাম (৩৫) বলেন, ‘প্রতি বছর আট থেকে দশ বিঘা জমিতে ধান লাগাই। বর্ষার শুরুতে খরার কারণে শ্যালো মেশিন দিয়ে ধানের চাড়া লাগানোর কাজ শুরু করলেও পরে প্রচুর বৃষ্টি নামে। ওই বৃষ্টির পানি দিয়ে ধান লাগানো শেষ করি। আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন ভালো হয়েছে। বাজার ভালো থাকলে লাভবান হতে পারবো।’

সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ বলেন, ‘মাঠ পর্যায়ে উঠান বৈঠক করে ধানের রোগবালাই দমনসহ সঠিক সময়ে কর্তনের পরামর্শ দেওয়া হচ্ছে। এবার সদরে ২৮ হাজার ২০৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা করা যাচ্ছে।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা মোছা. হুমায়রা মণ্ডল জানান, প্রাকৃতিক দুর্যোগের পরেও গত দু-তিন বছরের তুলনায় এবার ধানের ফলন ভালো হয়েছে। গত আমন মৌসুমের তুলনায় এবার ৫ হেক্টর জমি বেশি আবাদ হয়েছে। চলতি মৌসুমে আগামজাতের ১৭ হাজার ৫০ হেক্টর জমির আমন ধান কর্তন করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
দিশাহারা হাজারো কৃষক, বলছেন এমন দুর্ভোগ আর পোহাতে হয়নি
শ্রমিকের মজুরি দ্বিগুণ হলেও বাড়েনি ধানের দাম, কৃষকের ক্ষতি দেখবে কে
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম