ডিস ব্যবসায়ীকে পিটিয়ে ‘হত্যা’

মানিকগঞ্জ প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২২, ১৪:৪১ আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১৪:৪১

মানিকগঞ্জের সাটুরিয়ার গোলড়া এলাকায় ডিশ ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির জের ধরে জাহাঙ্গীর আলম (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটেছে। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আট জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছে। জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ। তারা হলো– ধানকোড়া ইউনিয়নের গোলড়া এলাকার কয়াদ আলীর ছেলে ফেরদৌস (২৫) এবং ওই একই এলাকার শাকিব (২৬)।

জাহাঙ্গীর সদর উপজেলার জাগীর ইউনিয়নের মজলিশ খানের ছেলে।

জাহাঙ্গীর আলমের বড় ভাই আশরাফুল ইসলাম খান জানান, গোড়লা গ্রামের দেলোয়ার হোসেনের সঙ্গে তার ছোট ভাই জাহাঙ্গীরের ডিস ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ছিল। গোলড়া এলাকায় ডিসের লাইন টানা নিয়ে একাধিকবার তাদের ঝগড়া হয়। এরই জের ধরে রবিবার রাতে দোলোয়ার এবং তার ছেলে ময়মন হোসেনের মদতে সন্ত্রাসীরা এ হত্যার ঘটনা ঘটায়।

স্থানীয়রা জানায়, জাহাঙ্গীর আলম ডিস বিলের মাসিক টাকা তোলার জন্য গোলড়া এলাকায় রাতে আসেন। ওই এলাকার আলাউদ্দিনের বাড়িতে গেলে ওত পেতে থাকা দেলোয়ারের সন্ত্রাসী বাহিনী তাকে কয়েক দফা মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে ওই এলাকার গ্রামপুলিশ সোহাগ মিয়া তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, এ ঘটনায় নিহতের বড় ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলাটা তদন্তাধীন আছে। এ ঘটনায় দুই জনকে আটক করে থানায় নেওয়া হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার সকালে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
হাইতিতে পুলিশি অভিযানে নিহত ৩৪
মাদ্রাসাছাত্র হত্যা মামলায় নাহিদ কারাগারে
হত্যা মামলায় নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম