সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণ, খুলনা থেকে আসামিকে গ্রেফতার করলো র‌্যাব

খুলনা প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২২, ১০:৫৬আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১২:৪২

সাতক্ষীরার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামি আমজাদ হোসেনকে (৬০) খুলনা থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৬-এর সদস্যরা খুলনার কয়রা উপজেলার মহারাজপুর থেকে তাকে গ্রেফতার করেন।

র‌্যাব-৬-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোসতাক আহমেদ এ তথ্য জানিয়েছেন।

র‌্যাব কর্মকর্তা মোসতাক জানান, গত ২০ অক্টোবর রাতে সাতক্ষীরা সদর থানাধীন এলাকার নাবালিকা ভিকটিম তার বাড়িতে একা ছিল। সে সময় আসামি আমজাদ তাকে ধর্ষণ করে। এ বিষয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে ২৪ অক্টোবর সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন। র‌্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প)-এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টার দিকে মহারাজপুর এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে। সে সাতক্ষীরা সদরের বাসিন্দা।

তিনি আরও জানান, গ্রেফতার আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী