১২ বছর প্রবাসে থেকেও শেষ রক্ষা হলো না

কুমিল্লা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২২, ১৫:৩১আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৫:৩১

সাজা থেকে বাঁচতে ১২ বছর প্রবাসে পার করেছেন দেলোয়ার হোসেন (৪৮) নামে এক ব্যক্তি। অবশেষে দেশে ফেরার পর পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি। মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় তিনি বাড়ি আসেন। সংবাদ পেয়ে মান্দারী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার (৯ নভেম্বর) তাকে গ্রেফতারের বিষয়টি জানান কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী।

গ্রেফতার দেলোয়ার সদর দক্ষিণ উপজেলার মান্দারি এলাকার আমির হোসেনের ছেলে।

জানা গেছে, ২০০৮ ও ২০০৯ সালে মাদকসহ গ্রেফতার হওয়ার পর জামিনে বের হয়ে সাজা থেকে বাঁচার জন্য নিজ এলাকার সীমান্তবর্তী ভারতীয় এলাকায় চলে যান দেলোয়ার। ২০১৪ সালে দুই মামলার রায়ে তাকে তিন বছর এবং পাঁচ বছরের সাজা দেন আদালত। সাজা এড়াতে ভারতে গিয়ে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এলাকায় বসবাস শুরু করেন দেলোয়ার। মাঝে মাঝে বাড়িতে এলেও অবস্থান করতেন না।

ওসি দেবাশীষ বলেন, ‘গ্রেফতারের পর দেলোয়ার নিজেকে স্ট্রোকের রোগী পরিচয় দিয়ে অসুস্থতার ভান করেন। পরে আমরা তাকে উপজেলা হাসপাতালে নিয়ে ডাক্তার দেখাই। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার তার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানান। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম