বুনোহাতি তাড়াতে গিয়ে প্রাণ গেলো কৃষকের

নেত্রকোনা প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২২, ১০:১১আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১০:১২

নেত্রকোনার কলমাকান্দায় বুনোহাতি তাড়াতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি আব্দুল আহাদ খান।

নিহত কৃষকের নাম নুরুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার রংছাতি ইউনিয়নের সন্ন্যাসীপাড়ার মফিজুল ইসলামের ছেলে।

জানা যায়, মঙ্গলবার ভোর রাতের দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের বেদগড়া সীমান্ত এলাকায় একদল বুনোহাতি কৃষকদের ফসলের মাঠে হানা দেয়। সে সময় ফসলরক্ষায় গ্রামবাসী আগুনের শিখা হাতে নিয়ে হাতি তাড়াতে মাঠে যান। পরে হাতির দলের ধাওয়া খেয়ে অন্যরা পালাতে পারলেও নুরুল ইসলাম হাতির আক্রমণে গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এমএএ/
সম্পর্কিত
হাতির পালের সামনে পড়লেন মা-মেয়ে, আক্রমণে মারা গেলেন দুজনই
বিদ্যুতের ফাঁদে আটকে বুনোহাতির মৃত্যু
ছয় দিন পর কাপ্তাই হ্রদ থেকে সেই ব্যতিক্রমী হাতি শাবকের মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের