দুটি সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ নভেম্বর ২০২২, ১২:০৮আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১২:৪৫

বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চট্টগ্রামের একটি পোশাক কারখানার ছয় শতাধিক শ্রমিক। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল থেকে নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকার মেরিন ড্রাইভ সড়ক এবং নতুন চাক্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে সড়ক দুটির উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

ফাতেমা আক্তার নামে বাকলিয়া এলাকার দীপস অ্যাপারেলস নামে ওই পোশাক কারখানার এক শ্রমিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দীপস অ্যাপারেলসের দুটি পোশাক কারখানা রয়েছে। গত পাঁচ মাস ধরে প্রতিষ্ঠান দুটির শ্রমিকদের বেতন বকেয়া রয়েছে। বৃহস্পতিবার শ্রমিকরা কারখানায় এসে দেখতে পান কারখানা দুটি বন্ধ রয়েছে। কোনও ধরনের আগাম ঘোষণা এবং শ্রমিকদের বেতন না দিয়ে প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেওয়ায় আমরা প্রতিবাদে এ আন্দোলন করছি।’

চট্টগ্রাম শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার সেলিম নেওয়াজ বলেন, ‘কার্যাদেশ না থাকায় প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেওয়া হয়। এ কারণে প্রতিষ্ঠানের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আমরা আন্দোলনকারী শ্রমিক এবং মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। ইতোমধ্যে একটি সড়ক থেকে আন্দোলনকারীরা উঠে গেছেন। অপর সড়কটি থেকেও তাদের তুলে দেওয়ার চেষ্টা করছি।’

/এমএএ/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের