এবার জার্মানির সাড়ে ৭ কিমি দীর্ঘ পতাকা বানালেন আমজাদ

মাগুরা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২২, ১৫:২৭আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১৫:২৭

এবার সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা প্রদর্শন করবেন মাগুরার আমজাদ হোসেন। গত তিন বিশ্বকাপে দীর্ঘ পতাকা উড়িয়ে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেন তিনি। ইতোমধ্যে তিনি ‘পতাকা আমজাদ’ হিসেবে পরিচিতি অর্জন করেছেন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ পতাকা প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন তিনি।

সত্তর বছর বয়সী মাগুরা পৌর এলাকার ঘোড়ামারা এলাকার বাসিন্দা আমজাদ জানান, ২০০৬ সালের বিশ্বকাপে প্রথমে দেড় কিলোমিটার দৈর্ঘ্যের জার্মানির পতাকা তৈরি করেন তিনি। ২০১০ সালের বিশ্বকাপের সময় তা বেড়ে হয় আড়াই কিলোমিটার। ২০১৪ সালে সেটি বাড়িয়ে করেন সাড়ে তিন কিলোমিটার।  ২০১৮ সালে পতাকার দৈর্ঘ্য ছিল সাড়ে পাঁচ কিলোমিটার, যা বিশ্বব্যাপী আলোচিত হয়। এবার কাতার বিশ্বকাপ উপলক্ষে আমজাদ তৈরি করছেন সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা। শুক্রবার আনুষ্ঠনিকভাবে এ পতাকা প্রদর্শন করা হবে।’

২০১৮ সালে জার্মান দূতাবাসের কর্মকর্তা ক্যারেন উইজোরা মাগুরায় এসেছিলেন পতাকাটি দেখতে আমজাদ বলেন, ‘আমি একবার জটিল অসুস্থতার কারণে অনেক অর্থ খরচ করেও কোনও ফল পাইনি। তখন স্থানীয় এক কবিরাজ আমাকে জার্মানির তৈরি একটি ওষুধ দিলে আমি তাতে সেরে উঠি। এরপর থেকে আমি দেশটির প্রতি কৃতজ্ঞ হয়ে পড়ি। ২০০৬ সালের বিশ্বকাপে প্রথম জার্মানির দেড় কিলোমিটার দীর্ঘ একটি পতাকা উড়াই। এরপর থেকে পতাকাটির দৈর্ঘ্য বাড়াতে থাকি। এ জন্য আমি আমার একটি জমি বিক্রি করে দিয়েছি। আল্লাহর ইচ্ছায় এখন ছেলেরা বড় হয়েছে। তারাই আমাকে সহযোগিতা করছে। গত বিশ্বকাপে জার্মান দূতাবাসের কর্মকর্তারা এসেছিলেন। তারা আমাকে সবসময় উৎসাহ দিলেও আামি তাদের ওপর নির্ভর করে পতাকা বানাইনি।’

উল্লেখ্য, ২০১৮ সালে বাংলাদেশে অবস্থিত জার্মান দূতাবাসের কর্মকর্তা ক্যারেন উইজোরা এসেছিলেন মাগুরায় পতাকাটি দেখতে। সে সময় তিনি আমজাদকে জার্মান ফুটবল ফ্যান ক্লাবের সদস্য হিসেবে ঘোষণা দেন এবং আজীবন পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।’

/এমএএ/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের