হালদা থেকে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি
২১ নভেম্বর ২০২২, ১৯:০৮ আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১৯:০৮

খাগড়াছড়ির মানিকছড়ির ছদুরখীল এলাকায় হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় একজনকে এক লাখ টাকা জরিমানা এবং আরও একজনকে একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী।

অভিযানের সময় বঙ্গবন্ধু হেরিটেজ হালদা নদীর উজানে বেআইনিভাবে বালু উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে শহীদুল ইসলামকে (৪১) এক লাখ টাকা জরিমানা এবং সুমন মিয়াকে (৩৬) একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘উপজেলায় তিনটি বালুমহাল ইজারা থাকার পরেও কিছু ব্যক্তি বঙ্গবন্ধু হেরিটেজ হালদা নদীতে বেআইনিভাবে বালু উত্তোলন করছে। এ ধরনের কাজে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
থাইল্যান্ডের এই শহরে গেলে ভুলবেন ইউরোপের কথা
শীতলক্ষ্যা নদী দূষণে কী পরিমাণ আর্থিক ক্ষতি, জানতে চান হাইকোর্ট
জলকেলি পছন্দ করেন? উপভোগ করুন বিনামূল্যে
সর্বশেষ খবর
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি