মেট্রোরেলের ইঞ্জিন ও বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

মোংলা প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২২, ১৮:৫১আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১৮:৫১

মেট্রোরেলের ইঞ্জিন, বগি এবং যমুনা নদীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে থাইল্যান্ড পতাকাবাহী ‘এসপিএম ব্যাংকক’ জাহাজ। রবিবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ৩টায় বন্দরের ৭ নম্বর জেটিতে জাহাজটি নোঙর করে। এখন চলছে বন্দরে আমদানি হওয়া এসব পণ্যের খালাস কাজ। বন্দর কর্তৃপক্ষের হারবার সূত্র এ তথ্য জানায়।

এসপিএম ব্যাংকক জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট অ্যানসিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘গত ৫ নভেম্বর জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা বিদেশি জাহাজে মেট্রোরেলের ১৩তম চালানে আটটি কোচ ও চারটি ইঞ্জিন এসেছে। এ ছাড়া বঙ্গবন্ধু রেল সেতুর ১৭৮ প্যাকেজের দুটি ক্রেন ও মেশিনারি পণ্য এসেছে। আগামী ডিসেম্বর এবং জানুয়ারিতে আরও দুটি চালান আমদানির মধ্যে দিয়ে মেট্রোরেলের ১৪৪টি চালান পূর্ণ হবে।’

ওয়াহিদুজ্জামান আরও বলেন, ‘রবিবার মোংলা বন্দরে আসা মেট্রোরেলের কোচ এবং বঙ্গবন্ধু রেল সেতুর মেশিনারি পণ্য খালাস চলছে। সোমবার এসব পণ্য সড়ক ও নদীপথে পৌঁছানো হবে।’

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ‘দেশের চলমান বড় বড় মেগা প্রজেক্টের পণ্য এই বন্দর দিয়ে আমদানি ও খালাস হচ্ছে। বন্দরের অত্যাধুনিক ক্রেন দিয়ে এসব পণ্য খালাস করা হচ্ছে। এ ছাড়া নানারকম সুযোগ-সুবিধা ও সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় এই বন্দর ব্যবহারে আগ্রহী হয়ে উঠছেন বিদেশি ব্যবসায়ীরা।’

/এমএএ/
সম্পর্কিত
মেট্রোরেলের খরচ বাড়ছে, জাপানের ঋণের ফাঁদে পড়বে বাংলাদেশ?
হরমুজে মার্কিন জাহাজে ইরানের হামলা, আহত কয়েকজন
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে
সর্বশেষ খবর
মসজিদে গোপন বৈঠক: জঙ্গি সন্দেহে গ্রেফতার পাঁচজন রিমান্ড শেষে কারাগারে
মসজিদে গোপন বৈঠক: জঙ্গি সন্দেহে গ্রেফতার পাঁচজন রিমান্ড শেষে কারাগারে
ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর
ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর
গৌরব গুপ্তের নকশায় ‘শি-উলফ’ সাজে শাকিরা, সঙ্গে বেনারসি সিল্ক
গৌরব গুপ্তের নকশায় ‘শি-উলফ’ সাজে শাকিরা, সঙ্গে বেনারসি সিল্ক
ছিনতাই হচ্ছে প্রাণও যাচ্ছে, পুলিশের খাতায় কতটা উঠছে?
ছিনতাই হচ্ছে প্রাণও যাচ্ছে, পুলিশের খাতায় কতটা উঠছে?
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা