খুলনা জেলা বারে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নিরঙ্কুশ বিজয়

খুলনা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২২, ১০:৩৬আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১০:৩৬

খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নিরঙ্কুশ জয় পেয়েছে। নির্বাচনে ১৪টি পদেই এ পরিষদ জয় পেয়েছে। সোমবার (২৭ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকাল ৩টা পর্যন্ত। নির্বাচনে এক হাজার ৩৮৭ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ১৮৪ জন।

নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে গত ২৬ নভেম্বর সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের সদস্যরা নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিষদের চেয়ারম্যান মোল্লা লিয়াকত আলী স্বাক্ষরিত ফলাফলে জানা গেছে, সভাপতি পদে অ্যাডভোকেট সাইফুল ইসলাম এক হাজার ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট শরিফুল ইসলাম জোয়ারদার খোকন পেয়েছেন ৭২ ভোট। সাধারণ সম্পাদক পদে ৯৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তারিক মাহমুদ তারা। প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট এ কে এম শহিদুল আলম শহিদ পেয়েছেন ৯২ ভোট।

বিজয়ী অন্যরা হলেন– সহ-সভাপতি এ কে এম মিজানুর রহমান (৯৬৫ ভোট) ও শিরিন আক্তার পপি (৯৫৪), যুগ্ম সাধারণ সম্পাদক তমাল কান্তি ঘোষ (৯৮৫), লাইব্রেরি সম্পাদক কাজী সাইফুল ইমরান (৯২৯), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আসাদুজ্জামান গাজী মিল্টন (৯৮১) এবং সদস্য পদে ওমর ফারুক রনি (১০১১), সরদার আশরাফুর হমান দিপু (৯৬২), এস এম আব্দুস সাত্তার (৯৫৭), প্রজেশ রায় (৯২৮), মো. মনিনুর ইসলাম মনির (৯১২), সাবিরা সুলতানা হ্যাপি (৯০২), খাদিজা আক্তার টুলু (৮৫৮)।

/এমএএ/
সম্পর্কিত
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ 
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি