নকল স্বর্ণমূর্তি বিক্রি চক্রের হোতা গ্রেফতার

নাটোর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২২, ১২:৫৬আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১২:৫৬

নাটোরের সিংড়া উপজেলার আয়েশ গ্রামে অভিযান চালিয়ে নকল স্বর্ণমূর্তি বিক্রি চক্রের হোতা রফিকুল ইসলাম অফিজ (৫০)  এবং তার স্ত্রী রুপজানকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-৫। নাটোর র‌্যাব অফিসের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, রবিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার অফিজ ওই গ্রামের খোরশেদ আলম প্রামাণিকের ছেলে।

র‌্যাব অফিসের কোম্পানি অধিনায়ক জানান, লালপুর উপজেলার সালামপুর এলাকার মহসীন আলীর ছেলে তরিকুল ইসলামের (২৮) কাছে অফিজ প্রতারণা করে ২ লাখ ২০ হাজার টাকায় একটি মূর্তি বিক্রি করে। অফিজ জানিয়েছিল, সেটি সোনার মূর্তি। কিন্তু পরীক্ষা করে মূর্তিটি সোনার নয় জানার পর টাকা ফেরত চাইলে তরিকুলকে মেরে ফেলার হুমকি দেয় ওই প্রতারকচক্র।

ভুক্তভোগী বিষয়টি র‌্যাবকে জানালে ওই প্রতারক চক্রের সাত সদস্যকে ওই মূর্তিসহ আটক করলেও মূলহোতা রফিকুল ইসলাম অফিজ (৫০) এবং তার তিন সহযোগী প্রতারক কৌশলে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী বাদী হয়ে নাটোর জেলার সিংড়া থানায় প্রতারণার মামলা দায়ের করেন।

/এমএএ/
সম্পর্কিত
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
অনলাইনে জুয়াড়ি চক্র : ৬ চীনা নাগরিকসহ ৮ জন রিমান্ডে 
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান