দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলছে

গাজীপুর প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২২, ০৯:৫১আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১০:১৩

গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ায় প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার (৩০ নভেম্বর) সকাল ৯টার দিকে ট্রেনটিকে সচল করার পর এই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুরের শ্রীপুর স্টেশনে যাত্রাবিরতি করে কিছুদূর (আউটার সিগন্যাল) যাওয়ার পরই সকাল সাড়ে ৬টায় ওই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার শামীমা আক্তার জানান, সকাল ৬টা ২৪ মিনিটে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনটি। দুই মিনিট যাত্রাবিরতি দিয়ে ট্রেনটি আবার গাজীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। শ্রীপুর স্টেশনের দক্ষিণের আউটার সিগন্যালের কাছে পৌঁছালে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

/এমএএ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী