যশোর-কক্সবাজার রুটে নভোএয়ারের সরাসরি ফ্লাইট চালু

যশোর প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২২, ১৩:৪৫আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৩:৪৫

যশোর থেকে কক্সবাজার রুটে আজ বুধবার ফ্লাইট পরিচালনা শুরু করেছে নভোএয়ার। বেলা ১২টায় যশোর বিমানবন্দরে সংক্ষিপ্ত অনুষ্ঠানে কেক কেটে এ গন্তব্যের প্রথম ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।

অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘পর্যটন নগরীর সঙ্গে যশোরের এ সংযোগ নতুনমাত্রা যোগ করলো। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এ ধরনের কানেক্টিভিটি গড়ে উঠলে আমাদের পর্যটনশিল্পের আরও বিকাশ হবে। এজন্য আমরা বিমানবন্দরগুলোকেও উন্নত সুবিধা সংবলিত করে গড়ে তুলছি।’

নভোএয়ার গত ১০ বছর ধরে অভ্যন্তরীণ রুটে সফলতার সঙ্গে ফ্লাইট পরিচালনা করছে। নতুন এ রুটে যাত্রীদের স্বাচ্ছন্দ্যময় যাত্রার ব্যবস্থা করতে পারবে বলে তারা আশা করছে। যাত্রীসেবা উন্নত করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও চেষ্টা করছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালনা মফিজুর রহমান, যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক রিয়াজুল ইসলাম মাসুদ, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, ট্রাভেল এজেন্সি এবং স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জানানো হয়, সরাসরি ফ্লাইটটি যশোর থেকে প্রতি সপ্তাহে বুধবার সকাল ১১টা ৪৫ মিনিটে ছেড়ে কক্সবাজারে দুপুর ১২টা ৫৫ মিনিটে পৌঁছাবে। কক্সবাজার থেকে প্রতি সপ্তাহে শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ছেড়ে যশোরে সকাল ১১টায় পৌঁছাবে। এই রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ৫ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, ভ্রমণপিপাসুদের জন্য কক্সবাজারে তিন রাতের হোটেল ফ্রি অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। অফারটি উপভোগ করতে যশোর থেকে কক্সবাজারের দুই জনের রিটার্ন টিকিট কিনতে হবে। ভ্রমণপিপাসুদের এ সুবিধা দিতে নভোএয়ার কক্সবাজারের ছয়টি হোটেলের সঙ্গে চুক্তি করেছে।

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের