কাশিমপুর কারাগারে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

গাজীপুর প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২২, ১২:০৫আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১২:০৫

নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন মেম্বার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কামাল ওরফে এক্সেল কামালের (৪৭) ফাঁসি কার্যকর করা হয়েছে। তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর বন্দি হাজতি ছিলেন। কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম জানান, বুধবার (৩০ নভেম্বর) রাত ১১টা ১ মিনিটে ওই কারাগারে ফাঁসি কার্যকর করা হয়েছে।

আসামি কামাল মাদারীপুরের শিবচর উপজেলার বাহাদুরপুর গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কোতয়ালেরবাগ এলাকা তার বর্তমান ঠিকানা। 

আমিরুল ইসলাম জানান, ২০০৪ সালে নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন মেম্বারকে হত্যা করা হয়। ওই মামলায় ২০০৬ সালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত কামালকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরে হাইকোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগও মৃত্যুদণ্ড বহাল রাখে। রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে রিভিউ পিটিশন দায়ের করলে গত ২৮ এপ্রিল সেটিও খারিজ করে দেওয়া হয়। সবশেষ গত ১ নভেম্বর আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করলে তা না-মঞ্জুর হয়।

/এমএএ/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের