হিলিতে একদিনেই আমদানি ৬৪৩ টন পেঁয়াজ, কমেছে দাম

হিলি প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২২, ১৩:৩৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৩:৩৭

আমদানি বাড়ায় মাত্র দু দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে পাঁচ থেকে ছয় টাকা কমে ২৫ থেকে ২৬ টাকায় বিক্রি হচ্ছে।

রবিবার হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। তবে পেঁয়াজ আমদানির পরিমাণ খানিকটা বেড়েছে। গত সপ্তাহে যেখানে বন্দর দিয়ে ৮ থেকে ১০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছিল। বর্তমানে তা বেড়েছে। চলতি সপ্তাহের প্রথম দিন শনিবার একদিনেই ২৩টি ট্রাকে ৬৪৩ টন পেঁয়াজ আমদানি হয়েছে।’

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার তোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশি পেঁয়াজের দাম কিছুটা বাড়ায় মোকামে আমদানি করা পেঁয়াজের চাহিদা কিছুটা বেড়েছিল। আমদানির তুলনায় চাহিদা বাড়ায় ভারতীয় পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করে। আগের সপ্তাহে যে পেঁয়াজ ২১ টাকায় নেমে এসেছিল তা বাড়তে বাড়তে গত সপ্তাহে তা ৩২ টাকায় উঠে গিয়েছিল। চলতি সপ্তাহের প্রথম দিন থেকেই পেঁয়াজের দাম আবারও কমতে শুরু করেছে। দু দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে পাঁচ থেকে ছয় টাকা করে কমে ২৫-২৬ টাকায় নেমেছে।’

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী আইয়ুব আলী বলেন, ‘বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এ ছাড়া মৌসুমের শেষের দিকের পেঁয়াজ হওয়ায় আমদানি করা পেঁয়াজের মান কিছুটা খারাপ হচ্ছে; এ কারণেও দাম কমছে।’ 

/এমএএ/
সম্পর্কিত
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে