মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক বাবা-ছেলে গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২২, ১৭:১২আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১৭:১২

টাঙ্গাইলে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দুই বছর পলাতক থাকার পর সোমবার (৫ ডিসেম্বর) ভোরে নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই দুই ব্যক্তি হলো– মজনু (৬১) ও তার ছেলে জহুরুল ইসলাম (৩১)। তাদের বাড়ি জেলার ভূঞাপুর উপজেলার অর্জুনা গ্রামে।

র‌্যাব-১৪-এর ৩নং কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, ২০১৬ সালের ২৩ নভেম্বর জহুরুল তার স্ত্রী তাসলিমা আক্তারকে যমুনা নদীতে চুবিয়ে হত্যা করে। পরে লাশ নদীতে ভাসিয়ে দেয়। হত্যা ও লাশ গুমে জহুরুলকে তার বাবা মজনু সহায়তা করে। ঘটনার পর তাসলিমার বাবা বাদী হয়ে ভূঞাপুর থানায় মামলা করেন। এরপর পুলিশ মজনু ও জহুরুলকে গ্রেফতার করে। তারা দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। জবানবন্দিতে তারা যৌতুক না দেওয়ায় তাসলিমাকে হত্যা করে বলে জানায়। সাক্ষ্য-প্রমাণ শেষে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ২০২০ সালের ৩১ আগস্ট তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন। মামলা চলাকালে জামিন পেয়ে তারা পলাতক হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম