প্রতিপক্ষের বিরুদ্ধে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ

জিয়াউল হক, রাঙামাটি
০৭ ডিসেম্বর ২০২২, ১৩:০০আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৩:০০

রাঙামাটির নানিয়াচরে প্রতিপক্ষের গুলিতে সুবাহু চাকমা ওরফে গিরি চাকমা (৫৫) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট-ইউপিডিএফের এক সংগঠক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার সাবেক্ষং ইউনিয়নের রাঙিপাড়া বড়পুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনার জন্য ইউপিডিএফ গণতান্ত্রিক দলকে দায়ী করা হয়েছে।

সুবাহু চাকমা ওরফে গিরি চাকমা নানিয়াচর উপজেলার এগারেল ছড়ার মৃত বিরাজ মোহন চাকমার ছেলে।

ইউপিডিএফের অন্যতম সংগঠক অংগ্য মারমা বলেন, ‘সকালে সাংগঠনিক কাজে বের হওয়ার সময় ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর মুখোশ বাহিনী সুবাহুর ওপর হামলা চালায়। তিনি সেখানে মারা গেছেন বলে শুনেছি।’

অভিযোগের বিষয়ে ইউপিডিএফ (গণতান্ত্রিক) নানিয়ারচর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নেতা জ্ঞান চাকমা বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি। তবে কেন তারা আমাদের দায়ী করছেন বুঝতে পারছি না। বিষয়টি তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণেও হতে পারে।’

নানিয়াচর থানার ওসি সুজন হাওলাদার বলেন, ‘হত্যার বিষয়টি শুনেছি। ঘটনাটি উপজেলা থেকে দুর্গম এলাকায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানানো যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
মাদ্রাসা অধ্যক্ষকে গুম-হত্যা: ৫ পুলিশের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলো ট্রাইব্যুনাল
অপ্রতিম হত্যার বিচার দ্রুত শেষ হবে, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
পাহাড়-হাওর-নদী-সমুদ্র: এক বাংলাদেশেই প্রকৃতির কত রূপ
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার