দৌলতদিয়া ফেরিঘাটের পাশে পদ্মায় ভাসছিল যুবকের মরদেহ

রাজবাড়ী প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২২, ১৩:১৯আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১৩:১৯

পদ্মা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটের পন্টুনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, এলাকাবাসী ভাসমান মরদেহটি দেখতে পেয়ে নৌ পুলিশকে খবর দেন। মরদেহের পরনে জিন্সপ্যান্ট ছিল।

দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ ইনচার্জ জেএম সিরাজুল কবির বলেন, ‘আমরা সকালে খবর শোনামাত্রই ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আমরা অনুমান করছি, নিহত ব্যক্তিকে দু-তিন দিন আগে হত্যা করে নদীতে ফেলা হয়েছে। তার বয়স আনুমানিক বয়স ৩৬ হতে পারে।’

তিনি জানান, মরদেহের শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত করার জন্য পিবিআই টিমকে খবর দেওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের