আর্জেন্টিনার ৬০০ ফুটের পতাকা নিয়ে আনন্দ মিছিল

রাজবাড়ী প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২২, ১৪:৪০আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১৪:৪০

ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করায় রাজবাড়ীর গোয়ালন্দে ৬শ’ ফুটের পতাকা নিয়ে আনন্দ মিছিল করেছেন সমর্থকরা। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বর থেকে মিছিলটি বের হয়ে মহাসড়ক দিয়ে পৌর জামতলা প্রদক্ষিণ করে।

মিছিলে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েকশ’ আর্জেন্টিনা সমর্থক অংশ নেন। এ সময় মেসি ভক্তদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বাঁশি ও ব্যান্ডপার্টির তালে তালে মেতে ওঠেন তারা। এলাকার বাসা-বাড়ি, দোকান থেকে শিশুসহ বিভিন্ন বয়সের লোকজন এ উদযাপন উপভোগ করেন।

আনন্দ মিছিলের অন্যতম আয়োজক গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনি বলেন, ‘বাংলাদেশের বহু মানুষ আর্জেন্টিনাকে সমর্থন করে। আমি ম্যারাডোনার সময় থেকেই আর্জেন্টিনার ভক্ত। তাই প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে এই আনন্দ মিছিল করেছি।’

আর্জেন্টিনা সমর্থক ও পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল বলেন, ‘প্রিয় দলের জয়ে আমরা সার্থক হয়েছি এবং আনন্দ মিছিলে অংশ নিয়েছি।’

/এমএএ/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান