মামাবাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ, ৩ দিন পর মিললো শিশুর লাশ

কুমিল্লা প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৩, ১৭:১৯আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১৭:২৪

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে আলী ইমরান (২ বছর) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকালে উপজেলার খাইয়ার গ্রামের জাকির মাস্টারের বাড়ির দক্ষিণ পাশের একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়।

আলী ইমরান দেবিদ্বার উপজেলার বুড়িরপাড় গ্রামের দুবাই প্রবাসী মো. জসীম উদ্দিনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ ডিসেম্বর ভাই, বোন ও মায়ের সঙ্গে মামার বাড়ি খাইয়ার গ্রামে বেড়াতে আসে আলী ইমরান। ৩১ ডিসেম্বর দুপুরে তাদের বাড়ি ফেরার যাওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন সকাল সাড়ে ১০টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এলাকায় মাইকিং ও থানায় নিখোঁজ ডায়েরি করেন স্বজনরা। পুলিশ এলাকার ৪০টি বাড়িতে অভিযান চালিয়ে এবং তিনটি পুকুরে জাল ফেলেও তার সন্ধান পায়নি। আজ ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় এক মুসল্লি ডোবায় লাশ ভাসতে দেখে ইমরানের স্বজন ও পুলিশে খবর দেন। 

ইমরানের নানি পিয়ারা বেগম বলেন,‌ ‘আমাদের কোনও শত্রু নেই। সেদিন (৩১ ডিসেম্বর) আমি তাকে কোল থেকে নামিয়ে ঘরে যাই। ১০-১৫ মিনিট পর ফিরে এসে আর খুঁজে পাচ্ছিলাম না। ঘরের পাশে বিশাল পুকুর, অথচ বাড়ির দক্ষিণ পাশের একটি ডোবায় তার লাশ পাওয়া গেছে।’

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, ৩১ ডিসেম্বর সন্ধ্যায় আলী ইমরানের মা হোসনেয়ারা বেগম থানায় নিখোঁজ ডায়েরি করেন। আমরা ওই এলাকার প্রতি ঘরে তল্লাশি চালিয়েছি। কয়েকটি পুকুরেও সন্ধান করেছি। তিন দিন পর আজ ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি