ধান কাটতে গিয়ে চাষিরা দেখলেন মরদেহ পড়ে আছে

পিরোজপুর প্রতিনিধি  
০৯ জানুয়ারি ২০২৩, ১৭:৪৫ আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৭:৪৫

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামের নাথপাড়া এলাকায় ধানক্ষেতের মধ্যে খাল থেকে অজ্ঞাত গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ভান্ডারিয়া থানা পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য পলাশ মিত্র জানায়, সোমবার উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামের নাথপাড়া এলাকায় ধানক্ষেতে স্থানীয় চাষিরা সকালবেলা ধান কাটতে গেলে খালে কচুরিপানার মধ্যে দেহটি পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। এরপরই খবর দেওয়া হয় থানা পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাদা পাঞ্জাবি ও পাজামা পরা অবস্থায় গলিত মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে থেকে একজোড়া জুতা ও শীতের চাদর উদ্ধার করা হয়। 

ভান্ডারিয়া থানার ওসি আশিকুজ্জামান জানান, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে মাস খানেক আগে ওই ব্যক্তিকে হত্যা করে দেহ ধানক্ষেতে এনে ফেলা হয়েছে। তবে তদন্ত ছাড়া কোনও কিছু বলা সম্ভব হচ্ছে না।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব