৪ ঘণ্টা পর চললো ফেরি

রাজবাড়ী প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৩, ১৩:২৯আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৩:২৯

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৬টা থেকে সকাল সোয়া ১০ পর্যন্ত এ নৌপথে নৌযান চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

সরজমিনে রবিবার সকালে দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, কুয়াশায় ফেরি বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় শতাধিক ছোট-বড় যানবাহন। তার মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা ছিল বেশি। দীর্ঘক্ষণ ঘাটে অপেক্ষা করায় চরম দুর্ভোগে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাহ উদ্দিন বলেন, ‘বুধবার মধ্যরাত থেকে কুয়াশা বেড়ে গেলে সকাল পৌনে ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে পুনরায় সকাল সোয়া ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। চার ঘণ্টা ফেরি বন্ধ থাকায় ঘাটে প্রায় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে যানবাহনের চাপ কমে আসবে।’

বর্তমান এ নৌপথে ছোট ছোট-বড় ১৫টি ফেরি যানবাহন পারাপারে চলাচল করছে।

/এমএএ/
সম্পর্কিত
বৈরী আবহাওয়া দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ 
মেঘনায় তিন নদীর মোহনায় কার্গোসহ ডুবলো ৫০০০ বস্তা ধান-চাল
হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ
সর্বশেষ খবর
যুদ্ধ এড়াতে চাওয়া সৌদি আরব এখন ত্রিমুখী হামলার শিকার
যুদ্ধ এড়াতে চাওয়া সৌদি আরব এখন ত্রিমুখী হামলার শিকার
বাগদানের পর এবার রদ্রিগো ডি পলের বিয়ের খবর!
বাগদানের পর এবার রদ্রিগো ডি পলের বিয়ের খবর!
মশা মারার ওষুধ কিনতে ডিএসসিসির বাজেট এবার ৫০ কোটি
মশা মারার ওষুধ কিনতে ডিএসসিসির বাজেট এবার ৫০ কোটি
মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রিজভী
মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রিজভী
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ