৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে ৩৬০০০ চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৩, ১৬:৪১আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৬:৪১

৩৬ বছর পর ফুটবলে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ছাত্রছাত্রী এবং সর্বস্তরের মানুষের মাঝে ৩৬ হাজার গাছের চারা বিতরণ শুরু করেছেন আর্জেন্টিনা সমর্থকরা। 

বুধবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার চরবাটা ইউনিয়নের চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ চারা বিতরণ উৎসব উদ্বোধন করা হয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার দাসের সভাপতিত্বে সামাজিক সংগঠন চন্দ্রকলির সৌজন্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খান।

চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে চারা বিতরণ উৎসব এ সময় সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন, চর আমান উল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন, চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন অনুপম ফকির, বৃক্ষপ্রেমী সাখাওয়াত উল্লাহ ও অনুপম ফকির উপস্থিত ছিলেন।

আর্জেন্টিনার সমর্থকদের আয়োজনে গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানে ১৮ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ৩৬ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ উৎসব চলবে।

/এমএএ/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের