পাওনা টাকা পরিশোধের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৩, ১৪:৩১আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১৪:৩১

অর্জিত ছুটির টাকা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গাজীপুরের ইমন ফ্যাশন নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। রবিবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত একঘণ্টা গাজীপুর মহানগরের শিববাড়ী-শিমুলতলী সড়কের বটতলা মোড়ে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যান আটকে পড়ে যাত্রীরা দুর্ভোগে পড়েন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, রবিবার সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেন। বাৎসরিক অর্জিত ছুটির টাকার জন্য তারা কয়েকদিন যাবৎ কারখানা কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিলেন। কর্তৃপক্ষ তাদের টাকা পরিশোদের আশ্বাস দিয়ে টালবাহানা করছিলেন। সকাল ৯টার দিকে তারা কাজ বন্ধ করে শিববাড়ী-শিমুলতলী সড়কের বটতলা মোড়ে এসে শান্তিপূর্ণ অবস্থান নেন। এ সময় সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে নিয়ে কারখানা কর্তৃপক্ষের কথা বললে এবং দাবি মেনে নিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। আজকের জন্য কর্তৃপক্ষ কারখানা ছুটি দিয়েছে। আগামীকাল সোমবার থেকে কাজে যোগ দেওয়ার জন্য শ্রমিকদের বলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী