সুন্দরবনে ফাঁদ পেতে হরিণ শিকার করতো তারা

মোংলা প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৩, ১৭:৫০ আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৭:৫৯

সুন্দরবন থেকে ১৬ কেজি হরিণের মাংস, হরিণ ধরার ফাঁদ এবং ইঞ্জিনচালিত ট্রলারসহ আটক দুই শিকারিকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। তারা সুন্দরবনের ভেতরে হরিণ শিকার করছিল।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক আটক শিকারিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রবিবার সন্ধ্যায় সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের আওতাধীন ডিমেরচর এলাকা থেকে তাদের আটক করা হয়।

দড়িসহ আটক হরিণ শিকারি আটক দুজন হলেন– বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের ইদ্রিস আলী (৪০) এবং চর লাঠিমারা গ্রামের নিজাম উদ্দিন (৪৫)।

সুন্দরবনের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর জানান, শনিবার সন্ধ্যায় তিনি বনরক্ষীদের নিয়ে নিয়মিত টহলকালে ডিমের চর এলাকার খালে একটি ফিশিং ট্রলার দেখতে পান। সে সময় ওই ট্রলারে থাকা লোকজন বনরক্ষীদের দেখতে পেয়ে দ্রুত ট্রলার চালিয়ে বনের কিনারায় চলে যায়।

একপর্যায়ে ট্রলারটি ফেলে কয়েকজন লোক লাফিয়ে বনের মধ্যে পালিয়ে যায়। পরে ট্রলার তল্লাশি করে ১৬ কেজি হরিণের মাংস এবং ১৫০ ফুট হরিণ ধরার নাইলনের দড়ির ফাঁদ পাওয়া যায়। পরবর্তী সময়ে টহল দলের বনরক্ষীরা চোরা শিকারিদের ধরতে বনে তল্লাশি অভিযান শুরু করেন। প্রায় ঘণ্টাখানেক পর দুই শিকারিকে ধরতে সক্ষম হন তারা। শিকারি দলের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।

সুন্দরবনের পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ফরেস্ট রেঞ্জার সুফল রায় জানান, আটক শিকারিদের নামে বন আইনে মামলা দিয়ে সোমবার সকালে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উদ্ধার হওয়া হরিণের মাংস আদালতের নির্দেশনা অনুযায়ী মাটিচাপা দেওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক