ট্রাকচাপায় প্রাণ হারালেন ব্যাংক কর্মকর্তা

লালমনিরহাট প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৩, ১২:১৪আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১২:১৪

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকচাপায় আব্দুল লতিফ (৪৭) নামে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে ওই উপজেলার বড়খাতা-তিস্তা ব্যারাজ সড়কের রমণীগঞ্জ নারিকেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত আব্দুল লতিফ গ্রামীণ ব্যাংকের বড়খাতা শাখায় মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আব্দুল লতিফ মোটরসাইকেলে তিস্তা ব্যারাজের দিকে যাচ্ছিলেন। সে সময় তিস্তা ব্যারাজ থেকে আসা বড়খাতাগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাতীবান্ধা হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং ট্রাকটিকে আটক করে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, ‘নিহতের পরিবার এবং স্থানীয় গ্রামীণ ব্যাংকের দায়িত্বরত কর্মকর্তাকে খবর পাঠানো হয়েছে। পরিবার ও ব্যাংকের লোকজন আসলে এই ঘটনায় মামলা করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের