বাঘের গর্জনে আতঙ্ক, রাত জেগে পাহারা  

বাগেরহাট প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৩, ১০:৪৫ আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১০:৪৮

পূর্ব-সুন্দরবনের জিউধরা স্টেশন সংলগ্ন মোরেলগঞ্জের পশ্চিম আমুরবুনিয়া গ্রামসংলগ্ন সুধীরের সিলা এলাকায় বাঘের গর্জন শুনে গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। রবিবার সন্ধ্যার পর থেকে ওই গর্জন শোনা যায়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের জিউধারার স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জানান, বাঘ যাতে গ্রামে প্রবেশ করতে না পারে সে জন্য বন সুরক্ষায় নিয়োজিত বিটিআরটি টিমের সদস্যরা এলাকাবাসীদের সঙ্গে নিয়ে মাইকিং করেছেন এবং পাহারা দিয়েছেন। এলাকাবাসীও রাত জেগে পাহারা দিয়েছেন।

তিনি আরও জানান, বন এবং পশ্চিম আমুরবুনিয়া গ্রামে মধ্যে শুধু একটা খাল (যা মরা ভোলানদী নামে পরিচিত)। ওই খাল পার হয়ে বাঘ যাতে গ্রামে ঢুকতে না পারে সে ব্যাপারে সতর্ক থেকে পাহারা দেওয়া হচ্ছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, বাঘ পশ্চিম আমুরবুনিয়া গ্রাম সংলগ্ন খালের পাড়ে গর্জন করেছে। পুলিশ বাহিনীও সতর্ক আছে। প্রয়োজনে পুলিশ সদস্যরাও বিটিআরটি টিম এবং বন বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করবে।

শুক্রবার বেলা ১১টার দিকে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের আমুরবুনিয়া সংলগ্ন সুধীরের সিলা এলাকায় মাছ ধরার সময় অনুকূল গাইন (৩৫) নামে এক জেলে বাঘের আক্রমণের শিকার হন। সে সময় অনুকূলের সঙ্গে থাকা একই গ্রামের বারেক শেখের ছেলে মাহবুব শেখের চিৎকারে নিকটস্থ আমরবুনিয়া গ্রামের ১৫-২০ জন লোক লাঠিসোঁটা নিয়ে বনে গিয়ে অনুকূলকে উদ্ধার করে। অনুকূল বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

/এমএএ/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক