ধলেশ্বরী থেকে হাত-পা বিহীন মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৩, ১৫:০৩আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৫:০৩

মুন্সীগঞ্জ শহরের লঞ্চ টার্মিনাল সংলগ্ন হাটলক্ষ্মীগঞ্জ এলাকার ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত(৪৫) এক ব্যক্তির একটি হাত এবং একটি পা বিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসএম সোবহান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ধলেশ্বরী নদী থেকে ডান হাত ও বাঁ পা বিহীন ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি মেঘনা নদী থেকে ভেসে এখানে এসেছে। মরদেহটি অর্ধপচা, আনুমানিক সাত-আট দিন আগের। তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম