ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত থেকে আহত অবস্থায় এক যুবককে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ভারতীয় সীমান্ত এলাকা থেকে আহত অবস্থায় পাপন (২৭) নামে এক যুবককে উদ্ধার করেছেন বিজিবি ও পুলিশ সদস্যরা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর সীমান্ত থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

আহত পাপন আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের নুরুল হকের ছেলে। তার বাঁ হাতে ও কপালে ছুরিকাঘাত এবং নাকে আঘাতের চিহ্ন রয়েছে।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, সকালে আজমপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তে টহল দেওয়ার সময় এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। খবর পেয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল সৈয়দ আরমান আরিফ এবং আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম ঘটনাস্থলে ছুটে আসেন। পরে আহত যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এ ব্যাপারে বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল সৈয়দ আরমান আরিফ সাংবাদিকদের বলেন, ‘বিজিবি টহল দল ওই যুবককে দেখতে পেয়ে আমাকে অবগত করে। আমি ঘটনাস্থলে সবার উপস্থিতিতে তাকে উদ্ধার করি। তবে সে কীভাবে সেখানে গেলো এবং কারা তাকে মারধর করেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।’

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, পাপনের প্রতিবেশী জুম্মান মিয়া জানিয়েছেন পাপন বিল্ডিংয়ের নকশা শ্রমিক হিসেবে কাজ করেন। তবে ওই যুবক অচেতন অবস্থায় থাকায় কীভাবে সে আহত হয়েছে বা তাকে মারধর করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। বিষয়টি তদন্ত চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী