মেহেরপুরে মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, আটক ১০

মেহেরপুর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৫আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১০

মেহেরপুরের গাংনীতে একটি মাদ্রাসায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে বিএনপির ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত পাঁচটি ককটেল উদ্ধার করার দাবি করা হয়েছে।

একই সঙ্গে মুজিবনগরে ককটেলসহ চারজনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা বামন্দীর একটি মাদ্রাসায় গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের কাছাকাছি গেলে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এসময় সেখান থেকে নেতাকর্মীরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ৫টি ককটেল, দুটি দেশীয় অস্ত্র (রামদা) এবং লাঠিসোটা উদ্ধার করা হয়।

বিস্ফোরণ ও ককটেল উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

অন্যদিকে মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, গৌরিনগর গ্রামের সড়কের পাশে নাশকতার পরিকল্পনার সংবাদ পেয়ে শুক্রবার রাতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল ফাটিয়ে পালিয়ে যায় কয়েকজন। সেখান থেকে বিএনপির চার নেতাকর্মীকে আটক করা হয়েছে। চারটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুত চলছে।

/ইএইচ/আরআর/
সম্পর্কিত
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
ভারতে প্রথমবার ‘জিহাদি ড্রাগ’ উদ্ধার, নেপথ্যে কারা
গাজীপুরের সেই মাদ্রাসাছাত্রীকে চার দিন পর উদ্ধার, গ্রেফতার ৭
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম