হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি তারা

বরিশাল প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৭আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৭

বরিশালে হারিয়ে যাওয়া ২১টি মোবাইল ফোন উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিয়েছে পুলিশ। সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, গত ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে বরিশাল জেলায় বিভিন্ন থানায় মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় জিডি হয়। তার মধ্যে ২১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। থার্ড পার্টির মাধ্যমে এসব ফোন উদ্ধার করা হয়। এ নিয়ে গত এক বছরে ৭২টি ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ।

চুরি যাওয়া অধিকাংশ ফোন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক গ্রুপ এবং অনলাইন সাইটের মাধ্যমে হাতবদল হয়। উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা থেকে এগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানিয়েছেন, প্রতি মাসে জেলার ১০ থানায় ১০ থেকে ১৫টি মোবাইল ফোন হারিয়ে যাওয়ার জিডি হয়।

উজিরপুরের মাহবুবুর রহমান ‍ও বাকেরগঞ্জের সীমলা ‍আক্তারসহ ‍উপস্থিত মোবাইল ফোনের মালিকরা জানান, ফোন ফিরে পেয়ে ভীষণ খুশি তারা। তাদের ধারণা ছিল, ‍এসব ফোন আর ফেরত পাওয়া যাবে না। তবে ফোন নম্বর দিয়ে যাতে কোনও অপরাধ সংঘটিত না হয় সেজন্য জিডি করেন অনেকেই।

/এমএএ/
সম্পর্কিত
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
মোবাইল ফোন রাতভর চার্জে রেখে ঘুমান?
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম