দক্ষিণ আফ্রিকায় নিহত ৫ জনেরই বাড়ি ফেনীতে

ফেনী প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০২

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ জনেরই বাড়ি ফেনীতে। শুক্রবার রাতে নিহতদের স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিরা এই তথ্য জানিয়েছেন।

নিহতদের একজন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের শরিয়ত উল্লাহর ছেলে ইসমাইল হোসেন বলে জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান মাহাবুবুল হক লিটন। তিনি জানান, এমন মর্মান্তিক দুর্ঘটনার খবর নিহতের বাড়িতে পৌঁছালে স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়।

দাগনভূঁঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন জানান, নিহতদের মধ্যে উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর গ্রামের মোহাম্মদ সিরাজের ছেলে মোস্তফা কামাল নোপেল এবং মাতুভূইয়া ইউনিয়নের মোমারিজপুর গ্রামের আবদুল মন্নান মিলনের ছেলে দীন মোহাম্মদ রাজু (২৮) রয়েছেন।

তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিক নিহতদের বাড়িতে যান। ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

অন্যদিকে, এই দুর্ঘটনায় জেলার সোনাগাজী উপজেলার দক্ষিণ চরমজলিশপুরের চরমজলিশপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আবুল হোসেন (৩২) এবং আবুল হোসেনের ছেলে নাদিম হোসেন (১৩) নিহত হয়েছেন।

স্থানীয় চেয়ারম্যান আবুল হোসেন জানান, নিহতদের বাড়িতে এখন কান্নার রোল পড়েছে। আত্মীয়-স্বজন ছাড়াও নিহতদের বাড়িতে শত শত লোক ভিড় করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া থেকে কেপটাউনের দিকে যাওয়ার পথে ১০০০ কিলোমিটার দূরে বিউফোর্ট ওয়েস্ট শহরে এই দুর্ঘটনা ঘটে।  দুর্ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হয়েছেন। আহত আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম