কর্মস্থলে ফিরছেন খুলনার চিকিৎসকরা

খুলনা প্রতিনিধি
০৪ মার্চ ২০২৩, ১৩:২৩আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১৪:০৫

খুলনায় হামলার ঘটনায় চিকিৎসকদের কর্মবিরতি চতুর্থ দিনে এসে স্থগিত হচ্ছে। এক সপ্তাহের জন্য কর্মসূচি স্থগিত করে চিকিৎসকদের এখন থেকে কর্মস্থলে ফেরার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে এ সিদ্ধান্ত চূড়ান্ত হবে শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন-বিএমএ খুলনার সাধারণ পরিষদের সভার মধ্য দিয়ে। যা সভা শেষে সংবাদ সম্মেলনে জানানো হবে।

‘আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত চিকিৎসকদের আন্দোলন চলবে’

শনিবার দুপুরে বিএমএ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

ডা. বাহার বলেন, ‘আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এস এম কামাল এবং কেসিসির মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয়েছে।

খুলনায় চলছে চিকিৎসকদের কর্মবিরতি, যাচ্ছে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল

‘যেহেতু এ বিষয় নিয়েই সাধারণ সভা আহ্বান করা হয়েছে, সেহেতু বিষয়টি চূড়ান্ত হবে সাধারণ সভা থেকেই। আর এক সপ্তাহের মধ্যে দাবি বাস্তবায়ন বা হলে পরবর্তী সময়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।’

এ বিষয়ে মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ‘ডাক্তারদের দাবির প্রতি আমরা সহানুভূতিশীল। তাদের অনুরোধ করা হয়েছে, আন্দোলন সাত দিনের জন্য স্থগিত করে এখনই কর্মে ফেরার জন্য।’

খুলনায় চিকিৎসকের ওপর হামলার অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড

এসএম কামাল বলেন, ‘আমরা বৈঠকে সবই শুনলাম। ডাক্তারদের দাবির সঙ্গে আমরা সহমত। আবার নাগরিক সমস্যাও ভাবতে হচ্ছে। তাই তাদের অনুরোধ করা হয়েছে, কর্মসূচি সাত দিনের জন্য স্থগিত করে কর্মে ফেরার জন্য।’

উল্লেখ্য, ডা. নিশাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ১ মার্চ সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। সন্ধ্যায় হবে বিএমএ খুলনার সাধারণ সভা।

ডা. নিশাত আব্দুল্লাহর বিরুদ্ধে যা বললেন পুলিশ কর্মকর্তার স্ত্রী

/এমএএ/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী