হত্যা মামলায় স্বামী-স্ত্রী ও তিন ছেলেসহ ৬ জনের যাবজ্জীবন 

জয়পুরহাট প্রতিনিধি
১৬ মার্চ ২০২৩, ১৪:০৬আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৫:১৭

জয়পুরহাটে জমিজমা নিয়ে বিরোধে ভাইকে হত্যা মামলায় স্বামী-স্ত্রী ও তিন ছেলেসহ ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার দেবরাইল এলাকার আহমদ আলী, তার স্ত্রী মিনা বেগম, তাদের ছেলে আলতাব হোসেন, মোন্তাজ আলী, এন্তাজ আলী এবং একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ১১ এপ্রিল সকালে সদর উপজেলার দেবরাইল গ্রামের দুই ভাই আজিজুল ও রশিদ পরিবারের লোকজন নিয়ে সাংসারিক বিষয়ে আলোচনা করছিলেন। এ সময় তাদের অপর ভাই আহমদ আলী এবং অন্য আসামিরা একজোট হয়ে তাদের ওপর কোদাল, লোহার রড, শাবল ও লাঠি দিয়ে মারপিট করেন। মারপিটে গুরুতর আহত রশিদ ও তার বাবা আকবরকে বগুড়া মেডিক্যাল এবং আজিজুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০০৭ সালের ৫ মে আজিজুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় ১৭ এপ্রিল নিহতের ভাই মিজানুর রহমান বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

/এসএন/এমএএ/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের