নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি 
১৯ মার্চ ২০২৩, ১২:৪৪আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১২:৪৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় শাহীন আলম (২২) নামে এক অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ মার্চ) রাতে কাশিপুর হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

শাহীন বগুড়ার ধুপচাচিয়া ঘাটমাগুরার নজিবর রহমানের ছেলে। তিনি ফতুল্লার কাশীপুরের হাজীপাড়া এলাকায় বাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২টার দিকে শাহীন ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে বাড়িতে ফেরার সময় আশরাফুল (১৮) নামে এক তরুণের শরীরে ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে শাহীনকে চর থাপ্পর মারে আশরাফুল। এ ঘটনার প্রতিশোধ নিতে কয়েকজন বন্ধুসহ আশরাফুলের বাড়িতে যান শাহীন। দলবল দেখে আশরাফুল ছুরি নিয়ে তাদের ধাওয়া করেন। একপর্যায়ে শাহীনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান আশরাফুল। শাহীনকে উদ্ধার করে প্রথমে শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোনও একটি বিষয় নিয়ে তর্ক-বিতর্কের জেরে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

/এসএন/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম