সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা, নদীতে মিললো শিশুর লাশ

ময়মনসিংহ প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, ১৯:০৩আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৯:৫৭

ময়মনসিংহের ধোবাউড়ায় এক শিশুর লাশ পাওয়া গেছে। শিশুটিকে সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। 

শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কলসিন্দুর নিতাই নদী থেকে শিশুর লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান। 

সুলতান বলেন, ‘শিশুটি শনিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। খোঁজার একপর্যায়ে রাত ৯টার দিকে বাড়ির পাশে নিতাই নদীতে পড়ে থাকতে দেখে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। রবিবার (১৯ মার্চ) সকালে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।’

ওসি আরও বলেন, ‘ওই মেয়েকে বাড়ি থেকে ফুসলিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ধর্ষণের পর প্রমাণ লোপাট করতে শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর লাশ নদীতে ফেলে রেখে চলে যায়। সুরতহাল প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়া গেছে।’

এ ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

/এসএন/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি