সুন্দরবনের হরিণ শিকার করে নিয়ে যাওয়া হচ্ছিল ৮২ কেজি মাংস

মোংলা প্রতিনিধি
২৩ মার্চ ২০২৩, ১৭:১৮আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৭:১৮

সুন্দরবনের আংটিহারা এলাকা থেকে ৮২ কেজি হরিণের মাংস ও ২০টি পা জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ এ তথ্য জানিয়েছেন।

কোস্টগার্ড কর্মকর্তা তারেক আহমেদ জানান, সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাদের কয়রা স্টেশনের সদস্যরা নদীতে টহল দিচ্ছিলেন। সে সময় সুন্দরবনের আংটিহারা এলাকা দিয়ে একদল চোরাশিকারি নৌকায় করে হরিণের মাংস পাচার করছিল। দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা তাদের ধাওয়া করেন। পরে নৌকায় লুকানো হরিণের মাংস ও পা ফেলে রেখে রাতের আঁধারে বনের গহীনে পালিয়ে যায় তারা। এ সময় ঘটনাস্থলে গিয়ে কোস্টগার্ড সদস্যরা নৌকার ভেতরে পলিথিনে রাখা ৮২ কেজি হরিণের মাংস ও ২০টি পা জব্দ করে।

জব্দ করা হরিণের মাংস, পা এবং কাঠের নৌকাটি পরবর্তী আইগত ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবনের খাসিটানা ফরেস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের