পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, ৩ লাখ টাকাসহ গ্রেফতার ১

বগুড়া প্রতিনিধি
২৪ মার্চ ২০২৩, ১২:৪৬আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৩:৫২

বগুড়ায় পুলিশ কনস্টেবল পদে চাকরির প্রলোভন দেখিয়ে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তিন লাখ টাকা ও নিয়োগের লিখিত পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) শহরের সপ্তপদী মার্কেট থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। 

জাকির হোসেন বগুড়ার গাবতলী উপজেলার চক সেকেন্দার গ্রামের আবদুস সালামের ছেলে। 

ডিবির ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির তার সহযোগী আবদুর রাজ্জাক ও সানাকে নিয়ে সরকারি চাকরির প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

মামলার এজাহার ও ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া সদর উপজেলার বুজরুক মাঝিরা গ্রামের ইকবাল হোসেনের ছেলে গত বছরের ডিসেম্বরে পুলিশ কনস্টেবল পদে চাকরির আবেদন করেন। এ সময় গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাপাসিয়ার আবদুর রাজ্জাক চাকরি দেওয়ার জন্য ১৪ লাখ টাকা দাবি করেন। প্রলোভন দেখানোর এক পর্যায়ে ইকবাল রাজি হন। পরে তার ছেলে সব পরীক্ষা শেষে প্রাথমিকভাবে উত্তীর্ণ হন। খবর পেয়ে আবদুর রাজ্জাক তার সহযোগী জাকির হোসেন ও সোনাতলার রানীরপাড়ার মো. সানাকে সঙ্গে নিয়ে ইকবাল হোসেনের বাড়িতে যান। জাকির নিজেকে পুলিশের বড় কর্মকর্তা দাবি করে ইকবালের ছেলেকে চাকরি দেওয়ার আশ্বাস দেন। এ সময় পাশ করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা দাবি করেন। পরে ইকবাল গত ২১ মার্চ সদরের চন্ডিহারা মহাসড়কের পাশে একটি হোটেলে নগদ পাঁচ লাখ টাকা ও স্বাক্ষরসহ ১৪ লাখ টাকার চেক দেন। জাকির এ সময় লিখিত পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি দেন। পরবর্তীতে ইকবাল হোসেন খোঁজ নিয়ে জানতে পারেন, জাকির ও অন্যরা পুলিশের কেউ নয়। তিনি প্রতারণার শিকার হয়েছেন। পরে তিনি সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন।

/এসএন/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান