ব্যবসায়ীকে মারধর করে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
২৮ মার্চ ২০২৩, ১৭:৩৫আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৭:৩৫

মাদারীপুর সিদ্দিক খান নামে এক ব্যবসায়ীকে মারধর করে আট লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর আহত অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যেরচক এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে, পুলিশ বলছে মামলাসংক্রান্ত বিরোধের জের ধরে এ মারামারির ঘটনা ঘটেছে।

আহত সিদ্দিক মাদারীপুর সদর উপজেলার রাজারচর গ্রামের লতিফ খানের ছেলে।

মাদারীপুর হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার রাজারচর গ্রামের সিদ্দিক খান ব্যবসায়িক কাজে মাদারীপুর শহরে আসছিলেন। পথে শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক সড়কের মধ্যেরচক এলাকার ফাঁকা জায়গায় পেয়ে ছিনতাইকারীরা তাকে মারধর এবং টাকা ছিনতাই করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে সিদ্দিককে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

আহত সিদ্দিক বলেন, ‘আমি অটোরিকশায় করে ব্যবসায়িক কাজে মাদারীপুর শহরে আসছিলাম। এ সময় সর্বহারা পার্টির সক্রিয় সদস্য ঈমান ফরাজী, রাসেল ফরাজী ও লুৎফর ফরাজী মারধর করে আমার কাছে থাকা আট লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। আমি এর বিচার চাই।’

তিনি আরও জানান, অভিযুক্ত ঈমান ফরাজী নিষিদ্ধ ঘোষিত সর্বহারা পার্টির সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে।

মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবু সফর জানান, সিদ্দিক নামে একজন রোগীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।

এ ব্যাপারে মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলমের দাবি, ‘আহত ব্যক্তি একটি মামলার বাদী। ওই মামলার বাদী এবং আসামিরা একই অটোরিকশায় ছিলেন। মামলাসংক্রান্ত বিষয় নিয়ে মারধরের ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
মোহাম্মদপুরে বাড়ির ফটকে ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেফতার
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের