সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত ৩ জনের বাড়ি কুমিল্লায়

কুমিল্লা প্রতিনিধি
২৯ মার্চ ২০২৩, ১৩:২৭আপডেট : ২৯ মার্চ ২০২৩, ২৩:১৮

সৌদি আরবে ওমরাহ করতে যাওয়ার সময় বাস দুর্ঘটনায় নিহত ১২ বাংলাদেশির মধ্যে তিন জনের বাড়ি কুমিল্লায়। সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় সৌদি আরবের আসির প্রদেশে বাসটি খাদে পড়ে আগুন ধরে ২৪ জন নিহত হন। এর মধ্যে কুমিল্লার তিন জন ছিলেন। 

নিহতরা হলেন- উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে মোস্তাপুর গ্রামের মোহাম্মদ আউয়াল মিয়ার ছেলে মামুন মিয়া (২২), একই উপজেলার রাসেল মোল্লা এবং দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. গিয়াস উদ্দিন।

মামুনের বাবা আউয়াল মিয়া বলেন, ‘দুই মাসে ৫০ হাজার টাকা পাঠান বাড়িতে। বাকি দুই মাসের টাকা জমান ওমরাহ হজ করার জন্য। ওমরায় রওনা হওয়ার আগে আমাকে কল দিয়ে দোয়া চায়। যদি জানতাম আমার ছেলে লাশ হবে। আমি কি যাইতে দিতাম? আমার ছেলের লাশ সরকার যেন আমাদের দেখার সুযোগ দেন। আমি আমার ছেলের লাশ চাই।’ 

মামুনের মামি তাছলিমা বেগম বলেন, ‘মামুনের মামা ইয়ার হোসেন দীর্ঘদিন ধরে সৌদি আরব থাকেন। তিনিই মামুনকে নিয়েছেন। পরে মামুনের আরেক ভাই হারিছকে নেন। এরপর মামুন তার ভাগনে জাহিদুলকে সৌদি আরব নেন। জাহিদুল ও মামুন এক সঙ্গে কাজ করতেন ইয়ার হোসেনের কাছে। তিন জনই ১২ দিনের ছুটি নেন ওমরা করার জন্য।’

তিনি আরও বলেন, ‘তারা তিনজন এক সঙ্গে ওই বাসে যাচ্ছিলেন। ইয়ার হোসেন তার স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। কথা বলার মাঝেই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পুরো বাসে আগুন ধরে যায়। ওই সময় ইয়ার হোসেন ও জাহিদুল বের হতে পারলেও মামুন বের হতে পারেননি। ইয়ার হোসেন গুরুতর আহত অবস্থায় সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি। সেখান থেকে তিনি তার স্ত্রী মরিয়ম বেগমকে জানিয়েছেন, পুরো বাস পুড়ে গেলে মামুনসহ বাকিরা আর বের হতে পারেনি। পরে হাসপাতালের হিমাগারে সংরক্ষিত একটি লাশ মামুনের বলে শনাক্ত হয়। জাহিদুল ও হারিছ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।’

মামুনের মা মমতাজ বেগম বলেন,‘আমার ছেলে কতবার কাগজপত্র ঠিক করেছে। আবার সেগুলো বাদ হয়ে যায়। পরে আবার কাগজপত্র ঠিক করে বিদেশ গেছে। এত বাধার পরেও বিদেশ গিয়ে আমার ছেলে আজ নাই। আমার কিচ্ছু চাই না শুধু ছেলের মুখটা একবার দেখতে চাই।’ 

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভূঁইয়া জনি বলেন, ‘একই পরিবারের তিনজন দুর্ঘটনা কবলিত হয়েছেন। একজন মারা গেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। এছাড়া রাসেল মোল্লা নামে আরও একজন মারা গেছেন। নিহতদের লাশ দেশে আনার ব্যবস্থা করা হবে।’

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা গিয়াস উদ্দীনের নিহতের বিষয় নিশ্চিত করেন।

/এসএন/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী