নির্মাণাধীন ভবনে রড ওঠাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
৩০ মার্চ ২০২৩, ১২:০৮আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১২:৫৬

গাজীপুরের শ্রীপুরে কারখানার ভবনের নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৮টায় শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খণ্ড এলাকার আরমাদা স্পিনিং মিলস লিমিটেড-২-এ এই ঘটনা ঘটে। কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) আরিফুল ইসলাম বিষিয়টি নিশ্চিত করেছেন।

মৃত শ্রমিকরা হলেন– নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কচ্ছপিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে পিয়াস (২০), একই গ্রামের বেলাল সওদাগরের ছেলে পাভেল (২৩) এবং জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বগারচর গ্রামের মুকুল হোসেনের ছেলে মনোয়ার হোসেন (২৫)। তারা ঠিকাদারের অধীনে দৈনিক মজুরিভিত্তিতে ওই কারখানায় নির্মাণশ্রমিকের কাজ করছিলেন। ঘটনার পর থেকে ঠিকাদার ইব্রাহিম খান পলাতক রয়েছে।

শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান বলেন, ‘আরমাদা স্পিনিং কারখানায় সকাল ৮টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও আমার সকাল ৯টা ১০ মিনিটে খবর পেয়ে ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই। কারখানায় প্রবেশে করে দেখতে পাই ওই কারখানার পশ্চিম পাশের তিন তলা ভবন নির্মাণের কাজ চলছে। দৈনিক হাজিরা ভিত্তিতে তিন নির্মাণশ্রমিক কাজ করছিলেন। তারা রড উপরে ওঠানোর সময় পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুতের লাইনের সঙ্গে লাগলে বিদ্যুৎস্পৃষ্টে তাদের মৃত্যু হয়। আমরা তাদের লাশ বালির নিচে চাপা দেওয়া অবস্থায় দেখতে পাই এবং উদ্ধার করি। তাদের শরীর একটু ঝলসানো অবস্থায় পাওয়া গেছে।‘

তিনি জানান, ফায়ার সার্ভিস, শ্রীপুর থানা পুলিশ এবং শিল্প পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আমাদের পক্ষ থেকে স্থানীয় থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করবো।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ (মাওনা জোনাল) অফিসের উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম) আহমদ শাহ আল জাবের বলেন, ‘সকাল ৯টার দিকে হঠাৎ আমাদের দক্ষিণ পাশের লাইন বন্ধ হয়ে যায়। পরে খবর নিয়ে জানতে পারি, কেওয়া পূর্ব খণ্ড এলাকার আরমাদা স্পিনিং মিলস লিমিটেড-২-এ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে আমাদের বিদ্যুৎ কর্মীরা রয়েছেন।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত জেরে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি