অপহরণের ১৬ দিন পর মুক্তি পেলেন অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট

বান্দরবান প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৩, ১২:০৫আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১২:০৫

বান্দরবানের রুমা থে‌কে অপহৃত অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আনোয়ার হোসেনকে (৫৪) ১৬ দিন পর ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। শুক্রবার (৩১ মার্চ) বিকেলে রুমার বগালেক এলাকায় তাকে ছে‌ড়ে দেওয়া হয়। পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা তাকে ১৫ মার্চ অপহরণ করে।

রুমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হো‌সেন বলেন, ‘অপহৃত অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আনোয়ারকে বিকে‌লে রুমার বগালেক এলাকায় ছে‌ড়ে দেওয়ার কথা শুনছি। তবে বিস্তারিত বল‌তে পার‌বো না।’

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ‌মো. মামুন শিবলী বলেন, ‘দীর্ঘ ১৬ দিন পর শুক্রবার বিকেলে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আনোয়ারকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। পরে সেনাবাহিনীর সদস্যরা তাকে বান্দরবান সদরে নিয়ে গে‌ছে।’

গত ১৫ মার্চ রুমা উপজেলার কেওক্রাডং সড়কের কাজ দেখতে যান আনোয়ার। এ সময় ট্রাকচালক মো. মামুন (২৯) ও শ্রমিক আব্দুর রহমানসহ (২৭) তাকে অপহরণ করে নিয়ে যায় কেএনএফের সদস্যরা। পরে দুজনকে ছেড়ে দেওয়া হলেও তাকে আটকে রাখা হয়। ১৬ দিন পর শুক্রবার বিকেলে রুমার বগালেক এলাকায় তাকে ছে‌ড়ে দেওয়া হয়। ছাড়া পাওয়ার পর আনোয়ার স্থানীয় এক আর্মি ক্যাম্পে গিয়ে যোগাযোগ করলে সেনাবাহিনীর সদস্যরা তাকে বান্দরবান সদরে নিয়ে যায়।

এর আগে ৩০ মার্চ বিজিবির পক্ষ থে‌কে কেএনএফকে একটি শান্তির প্রস্তাব দেওয়া হয়। শান্তি প্রস্তাবের পরের দিনই অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আনোয়ারকে ছে‌ড়ে দেওয়া হয়। 

/এসএন/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
২৬ লাখ টাকা ‘চাঁদা’ চেয়ে ভবন নির্মাণকাজ বন্ধ, উদ্যোক্তাকে অপহরণচেষ্টার অভিযোগ
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী