উখিয়া ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে রোহিঙ্গা নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৩, ১৪:০১আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৪:০২

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে সৈয়দ আলম (৬০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এতে আহত হয়েছে এক শিশুও। শনিবার (১ এপ্রিল) ভোররাতে উখিয়ার কুতুপালং ক্যাম্প-৮ ডব্লিউতে এ ঘটনা ঘটে। 

নিহত সৈয়দ আলম কুতুপালং ক্যাম্প-৮ ডব্লিউর এ/৪২ ব্লকের পচা বাজার এলাকার বাসিন্দা। আহত শিশু তাইফুর (১২) একই ক্যাম্পের সাব ব্লক ডি-৫ এর নুরুল আমিনের ছেলে।

গোলাগুলিতে নিহতের ঘটনা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলে, ‘ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ বলেন, ‘ভোরে  ক্যাম্প-৮ ডব্লিউতে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে। পরে এপিবিএন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া ১২ বছরের এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

/এসএন/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম