নেত্রকোনায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৩, ০২:৪৫ আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৬:৫৩

নেত্রকোনায় পৃথক দুই স্থানে পানিতে ডুবে দুই চাচাতো বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে জেলার বারহাট্টা ও দুর্গাপুর উপজেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান জানান, জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের চরপাড়া গ্রামে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে।

মৃত দুই শিশু হলো– ওই গ্রামের গিরিন্দ্র সূত্রধরের মেয়ে দিয়া সূত্রধর এবং দীপক সূত্রধরের মেয়ে মেঘলা সূত্রধর। সম্পর্কে তারা চাচাতো বোন। তারা বাট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান রাজু বলেন, ‘ওই দুই শিশু শুক্রবার দুপুরে খোঁজাখুঁজি করে কংস নদ থেকে দিয়া ও মেঘলার মরদেহ উদ্ধার করা হয়।’

এদিকে, জেলার দুর্গাপুরে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মাহবুব (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চারিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু ওই উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের মউ গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার চারিয়া মাসকান্দার পূর্বপাড়া গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে আসে মাহবুব। শুক্রবার দুপুরে বাড়ির সামনে পুকুরে গোসল করতে যায়। সে সময় পানিতে ডুবে যায় মাহবুব। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান জানান, ‘মৃত শিশুর মা-বাবাকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
শিশুকে ‘আছড়ে হত্যা’ : বাবাকে রিমান্ডে চায় পুলিশ
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার