সুন্দরবনের হরিণের ১২০ কেজি মাংসসহ এক ব্যক্তি আটক

খুলনা প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৩, ১৪:৩৮আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৪:৩৮

খুলনা জেলার কয়রা থানাধীন পূর্ব ঘড়িলাল এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ১২০ কেজি সুন্দরবনের হরিণের মাংসসহ শাহ আলম (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানিয়েছেন।

আব্দুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ১৭ এপ্রিল ভোর ৫টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রা কর্তৃক খুলনা জেলার কয়রা থানাধীন পূর্ব ঘড়িলাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১২০ কেজি হরিণের মাংস, একটি ভ্যানগাড়ি এবং পাচারকারী শাহ আলমকে আটক করা হয়। তার বাবার নাম আজিজ মোল্লা। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাদনীমুখার পাইস্যামারীর নিবাসী।’

তিনি আরও বলেন, ‘জব্দ হরিণের মাংস, ভ্যানগাড়ি ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আন্দারমানিক ফরেস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।’

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি