বাস-ভ্যান-সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

বাগেরহাট প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৩, ১৩:৪৭ আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৩:৪৭

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যান ও সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে লাভলু শেখ (৫০) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন । আহত হয়েছেন সাইকেল ও ভ্যানচালক। 

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, শনিবার (২৯ এপ্রিল) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লাভলু শেখ (৫০) উপজেলার উজলপুর এলাকার বাসিন্দা। 

পু‌লিশ জানায়, ভ্যান ও বাইসাইকেলটি ফলতিতা থেকে ফকিরহাটের দিকে আসছিল। এ সময় ঢাকাগামী রবি এক্সপ্রেস নামে যাত্রীবাহী একটি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সাইকেলকে ও পরে যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত বাইসাইকেল চালক শাজাহান মোল্লা (৬৫), ভ্যানচালক আবুল কালাম (৫০) ও ভ্যানযাত্রী লাভলু শেখকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক লাভলু শেখকে মৃত ঘোষণা করেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. সবুজ শেখ জানান, ভ্যানযাত্রী লাভলু শেখকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। আহতের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মো. মেহেদী হাসান জানান, ভ্যানযাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক ও সহযোগী পালিয়ে গেছে।

/এসএন/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক