নকল সরবরাহের চেষ্টার অভিযোগে অফিস সহায়কসহ ৩ জন আটক

কুড়িগ্রাম প্রতিনিধি
০৮ মে ২০২৩, ১৮:০৯আপডেট : ০৮ মে ২০২৩, ১৮:০৯

কুড়িগ্রামের চিলমারীতে চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষায় অতিরিক্ত প্রশ্নপত্র রাখা এবং নকল সরবরাহের অভিযোগে মাদ্রাসার এক অফিস সহায়কসহ তিন জনকে আটক করে পুলিশ। পরে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার (৮ মে) উপজেলার থানাহাট ইউনিয়নের রাজারভিটা ইসলামীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

চিলমারী মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মুশাহেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্তরা হলেন– রাজারভিটা ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অফিস সহায়ক সোলাইমান গণি, উপজেলার গাবেরতল এলাকার রাকিব হোসেন এবং একই এলাকার মাসুদ রানা। এ ঘটনায় ওই অফিস সহায়ককে পরীক্ষাসংক্রান্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাজারভিটা ইসলামীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা চলাকালে বহিরাগত দুই জন নকল সরবরাহের উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় কেন্দ্রে দায়িত্বরত পুলিশ হাতেনাতে তাদের আটক করে। অপরদিকে ওই মাদ্রাসার অফিস সহায়কের হাতে অতিরিক্ত প্রশ্নপত্র থাকায় তাকেও আটক করে পুলিশ।

কেন্দ্র সচিব ও রাজারভিটা ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. মিনহাজুল ইসলাম বলেন, ‘কীভাবে অফিস সহায়কের হাতে প্রশ্নপত্র গেলো সেটি জানা নেই। তবে এ ঘটনায় অফিস সহায়ককে পরীক্ষাসংক্রান্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

পুলিশ পরিদর্শক মুশাহেদ খান বলেন, ‘আটকের পর তিন অভিযুক্ত ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় ইউএনও মহোদয়ের নির্দেশে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। থানাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রশিদ বিপ্লবের অনুরোধে তাদেরই জিম্মায় মুচলেকা নিয়ে অভিযুক্তদের ছেড়ে দেওয়া হয়েছে।’

 

/এমএএ/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের