ম্যাডাম না বলায় খেপে যাওয়া সেই কর্মকর্তার ক্ষমা প্রার্থনা 

কুবি প্রতিনিধি
১৭ মে ২০২৩, ১৮:২৩আপডেট : ১৭ মে ২০২৩, ১৮:২৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘ম্যাডাম’ সম্বোধন না করায় দুই শিক্ষার্থীর স্নাতকের সনদ উত্তোলনের ফরমে সই না করার ঘটনার পর ক্ষমা চাইলেন অর্থ ও হিসাব দফতরের সেই কর্মকর্তা তানিয়া আক্তার।

বুধবার (১৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবে সাংবাদিক, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু তাহের এবং অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে তানিয়া আক্তার নিজের ভুল অনুধাবন করে ক্ষমা চান। এ সময় তিনি মোবাইলে কল করে ভুক্তভোগী রিদওয়ানুল ইসলামের সঙ্গে কথা বলেন। অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। 

দুঃখ প্রকাশের বিষয়ে তানিয়া আক্তার বলেন, ‘আজকেই আমরা কথা বলে বিষয়টা মিটমাট করেছি। আসলে এটা ভুল বুঝাবুঝি ছিল। যে শিক্ষার্থীর সঙ্গে এমনটি হয়েছে তার কাছে আমি দুঃখপ্রকাশ করেছি। উনিও ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন। আশা করি এ নিয়ে আর কোনও সমস্যা হবে না।’

এই বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী রিদওয়ানুল ইসলাম বলেন, ‘গত সোমবার স্নাতকের সনদ উত্তোলনের ফরমে সাইন করা নিয়ে অর্থ ও হিসাব দফতরের এক কর্মকর্তার সঙ্গে আমার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ভুল স্বীকার করে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা দুঃখ প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেবা প্রদান ও যোগাযোগের ক্ষেত্রে ভবিষ্যতে আরও সচেতন থাকবেন বলে তারা জানিয়েছেন। তাই আমি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব পরিবেশ পাওয়ার প্রত্যাশা রাখছি।’ 

এই বিষয়ে অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু তাহের বলেন, ‘মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। একটা অনাকাঙ্ক্ষিত ভুল বুঝাবুঝি হয়ে গেছে সেটার সমাধানও করেছি আমরা। আমরা আশা করবো ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে।’

/এসএন/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
শিক্ষার্থীর আত্মহত্যাহামলার শিকার ব্রাইট স্কুলের চেয়ারম্যান, ঢামেকে ভর্তি
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের